দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর ঘোড়াশালে চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন সজিব। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এতে ট্রেনের ছয় নম্বর বগির ছাদে থাকা সজিব গুরুতর আহত হন।
পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রেনের ছাদে থাকা ব্যক্তি মারা গেছেন। স্থানীয়দের ধারণা, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তার বুকের লোম পুড়ে গেছে এবং পরনের জামা ছেঁড়া ছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/